২৬ মে আসতে পারে বহুল প্রতিক্ষিত গুগল স্মার্টওয়াচ

২৫ জানুয়ারি, ২০২২ ২২:২৭  
গুগল নিজস্ব স্মার্টওয়াচ বাজারে আনবে সেটি বহু আগে থেকেই শোনা যাচ্ছিলো। সর্বশেষ গত মাসে জানা যায় যে, ২০২২ সালের কোনো এক সময়ে গুগল ব্র্যান্ডের স্মার্টওয়াচ উন্মোচন করা হবে। এখন বিষয়টি আরও পরিস্কার। জনপ্রিয় তথ্য ফাঁসকারী জন প্রোসার জানিয়েছে, আগামী ২৬ মে উন্মোচিত হতে পারে গুগল ওয়াচ। এটি মূলত মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গুগল আই/ও ডেভেলপার সম্মেলনকে ঘিরে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের হবে। এতে থাকতে পারে গোলাকার ফেইস, যদিও কোনো ফিজিক্যাল বেজেল থাকবে না। স্মার্টওয়াচটিতে হার্ট রেট সেন্সরসহ ফিটবিটের বিভিন্ন ফিচার থাকতে পারে। গত বছর ফিটবিটকে অধিগ্রহণ করেছে গুগল। অ্যাপল ওয়াচের প্রতিদ্বন্দ্বি হতে যাওয়া স্মার্টওয়াচটির উন্মোচনের তারিখ যদিও এখন পর্যন্ত ঘোষিত হয়নি। এমনকি ডিভাইসটির নামও প্রকাশ করেনি গুগল। অনেকেই বলছেন, এটির নাম হতে পারে পিক্সেল ওয়াচ। তবে প্রকৃতপক্ষে কী আসবে তা জানতে অপেক্ষা করতে হবে কয়েক মাস। ডিবিটেক/বিএমটি